লকডাউনে খাবারের দাবিতে বিক্ষোভ
নেত্রকোনার পূর্বধলায় নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের খাবারের দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন বয়সের নারী ও শিশুরা।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে নাজমা বেগমের নেতৃত্ব উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারে জড়ো হয়ে প্রতিবাদ মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রবেশমুখে অবস্থান করে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে তাদের প্লেকার্ডে লেখা ছিল ‘লকডাউন দেন, ভাত দেন, সন্তান যখন না খেয়ে শোয়, কী করে মা-বাপ ঘরে রয়?, লকডাউন মানবো তবে, পেটে ভাত জুটবে হবে।’
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন আন্দোলনকারীদের প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দেয়ার আশ্বাস দেন।
নারী নেত্রী নাজমা বেগম বলেন, একসপ্তাহ থেকে চলমান লকডাউনে পরিবারে কোনো আয় নেই। খেয়ে না খেয়ে দিন পার করছি। তাই নিন্ম আয়ের খেটে খাওয়া পরিবারের জন্য লকডাউনে প্রয়োজনীয় খাদ্য সহায়তা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদানের দাবি জানিয়ে এক কর্মসূচি পালন করা হয়েছে।
এইচ এম কামাল/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা