বেনাপোলে অবৈধভাবে পারাপারের অভিযোগে আটক ২০
অবৈধ পথে ভারতে পারাপারের অভিযোগে যশোরের বেনাপোল পোর্ট থানার বেনাপোল-গাতিপাড়া সড়ক ও পুটখালীর চরের মাঠ এলাকা থেকে বৃহস্পতিবার সকালে শিশুসহ ২০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী সরদার ও খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন পুটখালী বিজিবি ক্যাম্পের হাবিলদার সিদ্দিক জানান, ভারত থেকে ফেরার সময় বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে আটক করা হয় শিশুসহ নয়জনকে।
অন্যদিকে, ভারতে যাওয়ার চেষ্টাকালে বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে আটক করা শিশুসহ ১১ জনকে। এদের বাড়ি যশোর, মাগুরা, মানিকগঞ্জ, নড়াইল, মাদারীপুর, শরিয়তপুর ও পিরোজপুরের বিভিন্ন এলাকায়।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
মো. জামাল হোসেন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত