গোপালগঞ্জে বাসচাপায় কৃষক নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাকায় পৃষ্ট হয়ে তাপস কুমার হাওলাদার (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা- খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনাবক্স নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি ওই উপজেলার দাসেরহাট গ্রামের মধুসুধন হাওলাদারের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, তাপস জমি থেকে ধান নিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা: কারণ খুঁজতে ৫ সদস্যের তদন্ত কমিটি
- ২ পাম্পে তেল নিতে গিয়ে লাইন নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাত
- ৩ ১৪ ঘণ্টা ধরে বন্ধ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ
- ৪ চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল
- ৫ গভীর রাতে বেনাপোলে রাস্তায় পাওয়া গেলো ভারতীয় বিস্ফোরক পাউডার