ঘাটাইলে মর্টার শেল বিস্ফোরণে গ্রাম পুলিশ নিহত
ফাইল ছবি
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে আব্দুর রশিদ (২৯) নামে এক গ্রাম পুলিশ (চৌকিদার) নিহত হয়েছেন। তিনি ঘাটাইল উপজেলার ভাটপাড়া এলাকার আকবর আলীর ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জ এলাকায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত চৌকিদার আব্দুর রশিদ পরিত্যক্ত একটি মর্টার শেল পরে থাকতে দেখে। এক পর্যায়ে তিনি শেলটি হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকেন। এ সময় মর্টার শেলটি বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা
- ২ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
- ৩ টানাবৃষ্টি-পাহাড়ি ঢলে ৬ গ্রাম প্লাবিত, ডুবে গেছে ফসলি জমি
- ৪ সাইকেলে ১২ ঘণ্টায় ৩০০ কিলোমিটার পাড়ি দিলেন রাজবাড়ীর ইউসুফ ইকবাল
- ৫ মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ