জুয়েল হত্যা : আরও এক আসামি গ্রেফতার
পাটগ্রামে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গোলাম মর্তুজা অনিক (২৯) নামের আরও এক আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে গ্রেফতার গোলাম মর্তূজা অনিককে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগার পাটানোর আদেশ দেন।
লালমনিরহাট ডিবি (ওসি) ওমর ফারুক জানান, রোববার (১৮ এপ্রিল) সকালে শ্রীরামপুর ইউপির ইসলামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ হত্যাকাণ্ডে মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কোর্টে আত্মসমর্পণকৃত আসামি ১২ জন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সে দীর্ঘ দিন আত্নগোপনে ছিল।
উল্লেখ্য, ২০২০ সালের ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলা হয়।
রবিউল হাসান/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি