ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান স্থগিত
মহামারি করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় দফায় দফায় লকডাউনের কারণে এবার ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান স্থগিত করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) ময়মনসিংহ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২০ এপ্রিল (মঙ্গলবার) সনাতন ধর্মালম্বীদের ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। তবে, মঙ্গলবার (২০ এপ্রিল) পুণ্য ভ্রহ্ম মুহুর্তে ভোর ৪টা ৫০ মিনিট থেকে করোনা মহামারী থেকে বিশ্ববাসীকে রক্ষার জন্য নিজ গৃহে থেকে প্রার্থনা করার অনুরোধ করা হয়।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদা না দেওয়ায় সাবেক মেম্বারকে কোপালো শ্রমিকদল নেতা
- ২ শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশে র্যালি
- ৩ জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ
- ৪ স্বাধীনতাবিরোধী শক্তি নির্বাচন থেকে সরানোর চেষ্টা করছে: দোলন
- ৫ গোলামি থেকে মুক্তি ও আল্লাহর আইন প্রতিষ্ঠায় নির্বাচন করছে জামায়াত