থানায় নেয়া হয়েছে মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ ঝর্ণার বাবাকে
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় নেয়া হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় নেয়া হয়।
জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাসদস্য। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। তবে সম্প্রতি তাকে বহিষ্কার করা হয়।
ঝর্ণার মা শিরিনা বেগম বলেন, রাতে ওসি সাহেব ও পুলিশের লোকজন এসে উনাকে নিয়ে গেছেন। তবে কোনো কারণ জানাননি।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান বলেন, শনিবার রাত সাড়ে ৯টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাকে ফোনে জানান, উনার সঙ্গে ওলিয়ার রহমানের বাড়িতে যেতে হবে। কিন্তু পরে তিনি আর আমাকে নেননি। গ্রেফতার করা হয়েছে কিনা জানি না। তবে থানায় নেয়া হয়েছে শুনেছি। এর থেকে বেশি আর কিছু জানি না।
আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, এমনিতেই তাকে আনা হয়েছে। গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ কিছুই না। ঢাকা থেকে টিম আসবে কথাবার্তার জন্য।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
এসএমএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে দুই জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির
- ২ সহজ হবে না বিএনপির জয়, চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস
- ৩ মানিকগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
- ৪ গণমাধ্যম কর্মীদের জন্য পৃথক কর্মপরিকল্পনা জামায়াত নেতা ড. মাসুদের
- ৫ বিএনপি-জাপাসহ বিভিন্ন দলের দেড়শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান