ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা : সহযোগিতায় নারী গ্রেফতার
প্রতীকী ছবি
নেত্রকোনার মদনে স্ত্রীর সহযোগিতায় প্রতিবেশী দাদার ধর্ষণের শিকার ১৩ বছরের এক কিশোরী অন্তঃসত্ত্বা বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত আজিজুল ইসলামের স্ত্রী জরিনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ এপ্রিল) মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে আজিজুল ইসলাম (৫০) ও তার স্ত্রী জরিনা আক্তারকে আসামি মামলা করেন। শনিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে জরিনাকে গ্রেফতার করা হয়।
মেয়েটির পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, আজিজুল ওই কিশোরীর সম্পর্কে দাদা হন। গত বছরের ২৫ ডিসেম্বর আজিজুলের ঘরে পান আনতে গেলে স্ত্রীর সহযোগিতায় তিনি মেয়েটিকে ধর্ষণ করেন। পরে ওইদিন রাতে মেয়েটির মুখে গামছা বেঁধে আজিজুল আবারও ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে বললে মেয়েটিকে হত্যার হুমকিও দেয়া হয়। পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়।
এদিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলেও জানান ওসি।
তিনি জানান, জরিনাকে গ্রেফতারের পর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে। আর আজিজুলকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
এইচ এম কামাল/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি