বগুড়ায় কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা
সরকারি বিধিনিষেধ অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে অরবিট কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের জলেশ্বরীতলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিট্রেট নাছিম রেজা বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে পাঠদান পরিচালনা করায় সংক্রামক রোগ আইন-২০১৮ অনুযায়ী অরবিট কোচিং সেন্টাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসএমএম /এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক