টাঙ্গাইলে শিবিরের ১৪ নেতাকর্মী গ্রেফতার
টাঙ্গাইলে ইসলামী ছাত্রশিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ভোররাতে শহরের সাহাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের স্পেশাল শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেছ আলী মিয়া জানান, নাশকতার আশঙ্কায় টাঙ্গাইল পৌর শহরের বাজিতপুর সাহাপাড়ার একটি ছাত্রাবাস থেকে শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে নাশকতার কাজে ব্যবহৃত বই, লিফলেট, ব্যানারসহ জিহাদি বই উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের ওসি মাহফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে শিবিরের সাথী পর্যায়েরও নেতা রয়েছে।
আরিফ উর রহমান টগর/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা
- ২ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
- ৩ টানাবৃষ্টি-পাহাড়ি ঢলে ৬ গ্রাম প্লাবিত, ডুবে গেছে ফসলি জমি
- ৪ সাইকেলে ১২ ঘণ্টায় ৩০০ কিলোমিটার পাড়ি দিলেন রাজবাড়ীর ইউসুফ ইকবাল
- ৫ মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ