ক্ষোভে আম গাছ কেটে ফেলছেন ব্যবসায়ীরা
আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ। এখানকার আমের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। চাঁপাইয়ের আম মানেই সুস্বাদু। সেই সুনাম ও দামের কারণে জেলার অধিকাংশ জমিতে গড়ে উঠেছে আম বাগান।
একদিকে অধিক সংখ্যক আম বাগান তৈরি অন্যদিকে বাজার অব্যবস্থার কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের। যার কারণে আমের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষোভে গাছ কেটে অন্য বাগান তৈরি করছেন বাগান মালিকরা।
রোববার (২ মে) দুপুরে শিবগঞ্জ, রানিহাটী, মনাকষা, চৌধুরীপাড়া ও সদর উপজেলার ইসলামপু, গোমস্তাপুর এলাকায় বেশ কিছু আম বাগান কেটে ফেলার চিত্র দেখা গেছে।
পুকুরিয়া এলাকার বাগান মালিক সুজা মিঞা জানান, আমের ন্যায্য মূল্য না পেয়ে ৩০ বছর বয়সী প্রায় ১২টি আম গাছ কেটে ফেলতে হয়েছে। ওই আমের বাগানে অন্য ফসল আবাদ করার কথা ভাবছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ন্যায্য মূল্য না পাওয়ায় অনেকে বাগান কেটে ফেলছেন। মূলত বাগান কেটে পুকুর তৈরিতে ঝুঁকেছে চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিকরা।
প্রসঙ্গত, চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আম বাগান রয়েছে। তাতে আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু