নানির বাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়ার নন্দীগ্রামের পল্লীতে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সোরাইয়া খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (৩ মে) দুপুরে উপজেলার আগাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সোরাইয়া পাঠান গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে।
সোমবার বিকেলে নন্দীগ্রামের থালতা মাজগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, উপজেলার পাঠান গ্রাম থেকে মায়ের সঙ্গে আগাপুর গ্রামে নানি মিনারা বেগমের বাড়িতে বেড়াতে যায় শিশুটি। সোমবার দুপুরের দিকে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পাশে খেলতে যায় সোরাইয়া।
অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।
এসএমএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক