খুলনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ফাইল ছবি
খুলনার রূপসায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে রাজিব শেখকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি ঘাটভোগ ইউনিয়নের পিঠভোগ গ্রামের মোসলেম শেখের ছেলে। পুলিশ জানায়, গত ২ মে বেলা ১১টার সময় পিঠভোগ গ্রামের এক কিশোরী খালের পাশের রাস্তা দিয়ে দর্জির দোকানে যাচ্ছিল। রাজিব শেখের বাড়ি অতিক্রম করার সময়ে কিশোরীকে জোরপূর্বক তার ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
পরবর্তী কিশোরী তার বাড়িতে গিয়ে জানালে তার মা বাদী হয়ে রূপসা থানায় গত ৩ মে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রূপসা থানার তদন্ত পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। কাল তাকে আদালতে পাঠানো হবে।’
এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি