বগুড়ায় বেগুন ক্ষেতে গাঁজা চাষ
বগুড়ার গাবতলিতে বেগুন ক্ষেতে চাষ করা গাঁজার গাছসহ রফিকুল ইসলাম টুলু (৪৮) নামের এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ মে) উপজেলার আটবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে।
গাবতলি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, রফিকুল ইসলাম তার নিজের বেগুন ক্ষেতে একটি গাঁজার গাছ রোপন করে পরিচর্যা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ মে) রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার জমি থেকে সাড়ে ৬ ফুট উচ্চতার গাঁজার গাছটি উদ্ধার করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা করেছেন।
আরএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক