বগুড়ায় রফিক খাঁন নিউ মার্কেটে অগ্নিকাণ্ড
বগুড়ায় রফিক খাঁন নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মে) দিবাগত রাত পৌনে ৩টায় মার্কেটের ববি টেইলার্স নামের এক ব্যবসায় প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, রাতে ববি টেইলার্স থেকে ধোঁয়া বের হতে দেখে প্রত্যক্ষদর্শীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ববি টেইলার্সের মালিক বাবলু মিয়া বলেন, ‘অনেক বড় ক্ষতি হয়ে গেল ঈদকে সামনে রেখে নতুন-পুরান সব পোশাক পুড়ে গেছে। এছাড়া নগদ এক লাখ ২০ হাজার টাকাও পুড়ে গেছে। এ নিয়ে মোট ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে’।
তবে বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক