জয়পুরহাটে ওষুধের দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ২
জয়পুরহাটের কালাই উপজেলা শহরের পাঁচশিরা বাজার এলাকায় একটি ওষুধের দোকানে ডাকাতির সময় ২ ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ সময় পুলিশ আরও ২ ডাকাতকে আটক করেছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল ১০ টায় কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ ডাকাতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের রঞ্জু মিয়া ও বগুড়ার সোনাতলা উপজেলার রাখাল কাজী-তালতলা গ্রামের জিয়ারুল ইসলাম।
কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, কালাই উপজেলা শহরের পাঁচশিরা বাজারে সিরাতুল ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করছিল। এ সময় টহল পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ২ ডাকাত গুলিবিদ্ধ হলে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মানিক মিয়া ও সোনাতলা উপজেলার ছোট বালুয়া গ্রামের মাহমুদুল ইসলাম নামে ২ ডাকাতকে আটক করা হয়েছে।
রাশেদুজ্জামান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা: কারণ খুঁজতে ৫ সদস্যের তদন্ত কমিটি
- ২ পাম্পে তেল নিতে গিয়ে লাইন নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাত
- ৩ ১৪ ঘণ্টা ধরে বন্ধ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ
- ৪ চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল
- ৫ গভীর রাতে বেনাপোলে রাস্তায় পাওয়া গেলো ভারতীয় বিস্ফোরক পাউডার