কিশোরী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
প্রতীকী ছবি
ময়মনসিংহের গৌরীপুরে কিশোরী ধর্ষণ মামলায় সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ মে) বিকেলে উপজেলার মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দাম হোসেন উপজেলার মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিম সিদ্দিকী। তিনি বলেন, ‘সোমবার (১০ মে) গ্রেফতার সাদ্দাম হোসেনকে আদালতে পাঠানো হবে।’
ওসি আরও বলেন, ‘৬ মে দুপুরে কিশোরী প্রতিবেশীর বাড়িতে ধানের খড় শুকাতে যায়। খড় রোদে দেয়ার সময় কিশোরীর মুখ চেপে ধরে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় সাদ্দাম হোসেন। ঘটনার পরদিন ৭ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেন।’
মঞ্জুরুল ইসলাম/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা