ধানক্ষেত দেখে ঘরে ফেরা হলো না আলেয়ার
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে আলেয়া বেগম (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৯ মে সকাল সাড়ে ৭টায় জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রামের এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে আকাশে মেঘ করলে আলেয়া বেগম বাড়ির পাশে মাঠে ধানক্ষেত দেখতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মৃত আলেয়া বেগম উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের মহেদ্রগাঁও গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আওরঙ্গজেব বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তানভীর হাসান তানু/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনুমোদন ছাড়া ভেজাল স্যালাইন তৈরি, গোডাউন সিলগালা
- ২ ৯০০ কোটি টাকার প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী
- ৩ গণভোটের রায় কোর্ট পর্যন্ত নিয়ে গেলে পরিণতি খুব ভয়াবহ হবে
- ৪ দুই প্রতিবেশীকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু
- ৫ নোয়াখালীতে ফিলিপিনি তরুণী, ইসলাম গ্রহণ করলেন শ্রীলঙ্কার জয়শখারা