আশুলিয়ায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
ফাইল ছবি
আশুলিয়া শিল্পাঞ্চলে একটি প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে শিল্পাঞ্চলের দক্ষিণ গাজীরচট এলাকায় ওই কারখানাতে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুল হামিদ জানান, কারখানাটিতে প্লাস্টিক জাতীয় পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল। তবে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এদিকে কারখানাটির ম্যানেজার দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
আল-মামুন/আরএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
- ২ ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে নতুন সরকার
- ৩ কাপড় শুকানোর দড়ি টাঙানো নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা
- ৪ মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর
- ৫ ভূমি খাতের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর