পালিয়ে বিয়ে, অপহরণ মামলা তুলে নিতে তরুণীর আত্মহত্যার হুমকি
পটুয়াখালীর দশমিনায় স্বামীর বিরুদ্ধে করা অপহরণ মামলা তুলে নিতে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক তরুণী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দৃষ্টি আকর্ষণ করে এমন একটি ভিডিও ফেসবুকে দিয়েছেন তিনি।
শুক্রবার (৭ মে) বিকেলে স্বামীর ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেয়া হয়। এ সময় তরুণীকে নির্যাতনের একটি অংশও ভিডিওতে দেখানো হয়। এরই মধ্যে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে তরুণী জানান, গত ২৭ এপ্রিল সন্ধ্যায় তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে মিরাজুলকে বিয়ে করেন। কিন্তু তার মা বাবা বিষয়টি মেনে নিতে না পেরে দশমিনা থানায় তার স্বামী মিরাজুল, শ্বশুর, শাশুড়ি ও ননদকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। তিনি তাদের নির্দোষ দাবি করেন। ভিডিওতে তিনি দশমিনা থানার ওসির দৃষ্টি আকর্ষণ করে ২৪ ঘণ্টার মধ্যে মামলা তুলে নেয়া না হলে আত্মহত্যার হুমকি দেন।
এ বিষয়ে দশমিনা থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘ওই তরুণীর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে প্রেমিক মিরাজুল ও ভগ্নিপতির বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন। তরুণী থানায় এসে স্বেচ্ছায় বিয়ে করার কথা বললে আমরা বিষয়টি দেখব।’
এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন