ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় এক হাজার মানুষ পেলেন ঈদ উপহার

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১১ মে ২০২১

কুমিল্লায় এক হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি ব্যক্তি উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করেন।

jagonews24

ঈদ উপহারের মধ্যে ছিল পোলাওয়ের চাল, তেল, আলু, লবণ, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি ও মুরগি কেনার জন্য নগদ ১৫০ টাকা। একটি ব্যাগে মোড়ক করে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

jagonews24

কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি বলেন, ঈদ মানে আনন্দ। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমি ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও নিম্নআয়ের এক হাজার পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরণ করেছি।

এসআর/জিকেএস