বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কর্মকর্তার মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে রংপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) কর্মরত এএসআই মনসুর আলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত মনসুর আলী কুড়িগ্রাম জেলার মোগলবাসা ইউনিয়নের সিদ্দিক হোসেনের ছেলে।
পিটিসি সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে পিটিসি সংলগ্ন একটি গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন মনসুর আলী। পরে সহকর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যু হয়।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিতু কবীর/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল পাম্পে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ, যুবকের কারাদণ্ড
- ২ চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৫০ শিশু
- ৩ ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু
- ৪ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ২
- ৫ মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, বৈশাখী উৎসব ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন