বরিশালে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা
খাদ্যশস্য বিক্রয়ের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার না করায় মুলাদী উপজেলায় ৬ ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে উপজেলা বন্দর ও প্যাদারহাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অর্থদণ্ডে দণ্ডিত ব্যবসায়ীরা হলেন- মুলাদী বন্দরের আজাহার হোসেন, ফরিদউদ্দিন খান, আ. জলিল, মিজানুর রহমান, প্যাদারহাট বাজারের আবুল কালাম ও আ. রশিদ। এদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্লাস্টিক মোড়কের ব্যবসাকে নিরুৎসাহিত করা এবং পাটজাত মোড়ক ব্যবহারে বাধ্য করার জন্য ভোক্তা অধিকার আইনে ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সাইফ আমীন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন