শার্শায় বিদেশি মদসহ চেয়ারম্যানের ছেলে গ্রেফতার
বিদেশি মদসহ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের ছেলে আশরাফুল ইসলাম অপুকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মে) রাতে সীমান্ত এলাকার বসতপুর মাখলা চৌরাস্তা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় শাওন (২৫) নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। তিনি বাগআঁচড়া কলেজ পাড়ার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি মোটরসাইকেল তল্লাশি করে বিদেশি মদসহ আশরাফুল ইসলাম অপু ও শাওনকে গ্রেফতার করা হয়।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াছ বকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু জানি না। বিষয়টি পরে জানাব।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ