৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে প্রাণ গেল ট্রাফিক সার্জেন্টের
গাইবান্ধায় ৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে ফয়সাল মামুন (৩৪) নামে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুন) দিবাগত রাত ১২টার দিকে শহরের পুরাতন জেলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফয়সাল মামুন গাইবান্ধা ট্রাফিক পুলিশে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর সদরের বাসিন্দা।
গাইবান্ধা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) নূর আলম সিদ্দিক বলেন, ‘রাতে শহরের পুরাতন জেলখানা এলাকায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্স ভবনের তৃতীয় তলায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাফিক সার্জেন্ট মামুনের শরীরে আগুন ধরে মৃত্যু হয়। পরে গাইবান্ধা ফায়ারসার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।’
জাহিদ খন্দকার/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি
- ২ খাগড়াছড়িতে রান্নাঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ৩ পলাতক ইউপি চেয়ারম্যানের চেয়ার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
- ৪ চুয়াডাঙ্গায় ১০ দিন পর মারা গেলেন আহত জামায়াত নেতা
- ৫ রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ-মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার