কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু
ফাইল ছবি
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় সিভিল সার্জন মীর মোবারক হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে একজন পুরুষ ও দুই মহিলা রয়েছেন। তাদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন ও নাঙ্গলকোট উপজেলার দুইজন। এ নিয়ে কুমিল্লায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫১ জনে। এছাড়া জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ৩৮ জন করোনা পজিটিভি হয়েছেন।
মীর মোবারক হোসেন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পজিটিভ। যা আক্রান্তের হার ৮ দশমিক ৫ শতাংশ।
এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ জন। এ নিয়ে জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৫৩ জন।
এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক