আলফাডাঙ্গায় গ্রেফতার ‘পাকিস্তান’
ফরিদপুরের আলফাডাঙ্গায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি পাখি ফকির ওরফে পাকিস্তানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার কুচিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সেকেন্দার ফকিরের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, পাখি ফকির ওরফে পাকিস্থান একটি জিআর মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। দুপুরের দিকে কুচিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এন কে বি নয়ন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৪৮ বছর পর টাকা পরিশোধ করলেন মফিজুল
- ২ বৃদ্ধ বাবা-মাকে ফেলে স্ত্রী-সন্তানসহ কোটি টাকা নিয়ে উধাও ম্যানেজার
- ৩ চলন্ত অবস্থায় তেল শেষ, পথিমধ্যে আটকে গেল যাত্রীবাহী বাস
- ৪ পাম্পে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে মোটরসাইকেল ভস্মীভূত
- ৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল