ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৮
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, আটকরা সবাই চিহ্নিত অপরাধী। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।
আটকরা হলেন- জেলা শহরের পশ্চিম মেড্ডার পাভেল (২৪), ঘাটুরার রুবেল (১৮), আপেল (৩২), আখাউড়ার দূর্গাপুরের বাপ্পি আহমেদ (২২), রাসেল (১৯), মধ্যপাড়া জুবলী রোডের হৃদয় হোসেন (২০), মানিক (২০), পাইকপাড়ার জুয়েল (২৮), মালিহাতার জসিম ওরফে সোহাস (২০), শিমরাইলকান্দি হাজি বাড়ির হৃদয় মিয়া (২০), জুয়েল (৩৩), সাকিব (২০), ভাদুঘরের রাজু আসলাম (২০), কাজিপাড়ার সানি (২৪), ঘাটুরার শামীম (২২), পূর্ব মেড্ডার ইউসুফ (২৪), কাজিপাড়ার রাকিব (২০) ও পুনিয়াউটের লিগানি (২৩)।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি মাসুদ ইবনে আনোয়ার জানান, ‘মানুষের জানমালের নিরাপত্তায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের আটক করেছে। আটক সবার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আবুল হাসনাত মো. রাফি/এআরএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ২ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৩ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৪ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক
- ৫ পাবনায় হাটের টেন্ডার জমা দেওয়ায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ