মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফাইল ছবি
মেহেরপুর উজলপুর গ্রামে বজ্রপাতে জিয়ারুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জিয়ারুল ইসলাম উজলপুর গ্রামের খোদাবক্সের জামাতা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, বৃষ্টি উপেক্ষা করে জমি থেকে ধানের চারা উত্তোলন করেছিলেন জিয়ারুল। এসময় বজ্রপাত হলে জিয়ারুল ইসলাম ঘটনাস্থলে মারা যান।
আসিফ ইকবাল/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত