মাগুরায় দুই যুবতীসহ ৫ প্রতারক গ্রেফতার
মাগুরায় প্রতারণার অভিযোগে দুই যুবতীসহ পাঁচ প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার শহরের কলেজ পাড়া ও জামরুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, রত্না ও রোজিনা মোবাইল ফোনে এবং দালাল চক্রের মাধ্যমে কৌশলে ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে তাদের ভাড়া বাসায় ডেকে আনে। এরপর ঘরে আটকে মাস্তান বাহিনী দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের বিবস্ত্র করে অশ্লীল ছবি তুলে মোটা অঙ্কের চাঁদা আদায় করে।
এ ধরনের একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে ওই দুই যুবতীসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করে। আটকরা পুলিশের কাছে অভিযোগ স্বীকার করেছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের নাম প্রকাশ করেছে।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুবিন জাগো নিউজকে বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আরাফাত হোসেন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে