নাটোরে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২
নাটোরের পৃথক দুটি অভিযানে আড়াই কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫ এর একটি দল সদর উপজেলার তেলকুপি এরাকায় অভিযান চালায়। এ সময় এক কেজি গাঁজাসহ উপজেলার মদনহাট পূর্বপাড়া গ্রামের মামুন সরকারকে (৩০) গ্রেফতার করা হয়। এ বিষয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আর সন্ধ্যা ৬টার দিকে সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের আরেকটি দল সিংড়া পৌর এলাকার বালুয়া বাসুয়া মহল্লায় অভিযান চালায়। এ সময় এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ উপজেলার মাদারীপুর গ্রামের এসএন সাগর ওরফে আল মামুনকে (৩০) গ্রেফতার করে। এ ঘটনায় সিংড়া থানায় মামলা করা হয়েছে।
রেজাউল করিম রেজা/এসএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা