করোনায় বড় ভাইয়ের মৃত্যু, খবর শুনে প্রাণ গেল ছোট ভাইয়ের
ফাইল ছবি
করোনায় আক্রান্ত হয়ে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে নাটোরে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) শহরের ভবানীগঞ্জ মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নাটোরের ইসলামিয়া হোটেলের মালিক মো. শরিফুল ইসলাম পচু করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সকালে খবরটি শোনেন ছোট ভাই বাবলু। এ সময় স্ট্রোক করে তিনি মারা যান। এছাড়াও জাহাঙ্গীর আলম নামের তার আরেক ভাই করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ভাইয়ের এক সঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা