নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীতে বসছে পশুর হাট
চলমান লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীতে বসছে পশুর হাট। রোববার (১১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার মৌকরন বাজারে চলে বিভিন্ন ধরনের পশু বিক্রি।
স্থানীয়রা জানান, প্রতি সপ্তাহের রোববার উপজেলার মৌকরনে পশুর হাট বসে। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পশু বিক্রির জন্য এ হাটে নিয়ে আসেন। রোববারও স্বাস্থ্যবিধি না মেনে বসা হাটে চলে বেচা-বিক্রি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বসানো হাটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে হাট বন্ধে প্রশাসনের কাছে জোর দাবি জানান স্থানীয়রা।
পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসার লতিফা জান্নাতি বলেন, ‘সাপ্তাহিক পশুর হাট বসার খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে হাটটি বন্ধ করে দেন।’
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক