৩ লাখ টাকার পলিথিনসহ গ্রেফতার ২
চুয়াডাঙ্গায় তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিনসহ দুজনকে গ্রেফতার করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ সময় একটি ক্যাভার্ডভ্যানও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার পর থানায় সোপর্দ করা হয়।
গ্রেফতাররা হলেন, পৌর এলাকার বাগানপাড়ার মৃত মতলুর রহমানের ছেলে ব্যবসায়ী মনিরুজ্জামান মিন্টু (৩৫) ও যশোরের শার্শার বেনাপোল থানার ভবারবেড গ্রামের রাজ্জাক সরদারের ছেলে ক্যাভার্ডভ্যান চালক আনোয়ার হোসেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফেরিঘাট রোডের একটি গুদামে পণ্য আনলোড করার সময় সেখানে হাজির হন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ক্যাভার্ড ভ্যনসহ (ঢাকা মেট্টো-ট-১৫-২৭১২) তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ব্যবসায়ী মনিরুজ্জামান মিন্টু ও ক্যাভার্ড ভ্যানচালক আনোয়ার হোসেনকে।
পরে জব্দকৃত পলিথিনসহ তাদের থানায় হস্তান্তর করা হয়। ওই রাতেই বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
সালাউদ্দীন কাজল/এসএমএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু