পটুয়াখালীতে দেড় কোটি টাকার মাছের রেণু জব্দ, ১৭ জনের কারাদণ্ড
পটুয়াখালীতে এক কোটি ৫৩ লাখ টাকা মূল্যের মাছের রেণু জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। এসময় ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাবিদ এ আদেশ দেন।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ। এসময় এক কোটি ৫৩ লাখ টাকা মূল্যের মাছের রেণুসহ ১৯ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে চারজনকে দুইমাস করে, ১৩ জনকে একমাস করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া একজনকে ৫০০ টাকা জরিমানা ও একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় খালাস দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভোলা ও বাউফল উপজেলার কালাইয়া থেকে এসব রেণু পোনা সংগ্রহ করা হয়। পরে রেণুগুলো স্থানীয় পায়রা নদীতে অবমুক্ত করা হয়।
আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক