মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
পটুয়াখালীর কলাপাড়ায় সৎ মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগে বাবা ইউসুফ ফকিরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় রোববার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে কলাপাড়া উপজেলার মহিপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ রাতেই ইউসুফকে বরগুনা জেলা থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, লকডাউনে স্বামীর বাড়ি কুয়াকাটায় অবস্থান করছিলেন মেয়ের মা। ১৩ জুলাই ওই কিশোরী তার নানা বাড়ি থেকে কুয়াকাটার বাড়িতে বেড়াতে যায়। এ সময় ইউসুফ মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ভয়ভীতি দেখিয়ে ‘ধর্ষণ’ করেন। ঘটনার বেশ কয়েকদিন পর ওই কিশোরীর মা তার নানা বাড়িতে এলে পুরো বিষয়টি মাকে জানায় মেয়ে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘অভিযুক্ত ইউসুফ ফকিরকে বরগুনার আমতলী পুলিশের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে সোপর্দ করা হবে।’
আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ