চুয়াডাঙ্গায় একদিনে আরও ৬ জনের মৃত্যু
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একইসময়ে জেলায় ৩৩২টি নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (২৫ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার করোনায় আলমডাঙ্গার বটিয়াডাঙ্গা গ্রামের রুহুল আলীর মেয়ে মায়া খাতুনের (১২) মৃত্যু হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়েলোজোনে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে জেলায় ১৫০ জন ও জেলার বাইরে ১৭ জন রয়েছেন।
এদিকে নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৮ জন, আলমডাঙ্গায় ২০ জন, দামুড়হুদায় ১০ জন ও জীবননগরে ১১ জন রয়েছেন।
বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১ হাজার ৮৮৭ জন। এদের মধ্যে হোম আইসোলেশনে ১ হাজার ৭৮৩ জন ও হাসপাতালে রয়েছেন ১০৪ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬০ জনে। এ দিন সুস্থ হয়েছেন ২১৯ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৬০৬ জন।
সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ প্রশ্রয় দেবে না: আখতার
- ২ ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার
- ৩ ৪ মাস পর ছাড়পত্র পেয়ে ভারতে ঢুকলো সুপারিবাহী ১৭৬ ট্রাক
- ৪ নেই বেড়িবাঁধ, পানির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন ১২ হাজার মানুষ
- ৫ প্রতিবাদে আদালতের কার্যক্রম চলাকালে আইনজীবীদের হট্টগোল