শামীমের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাবা-মা
শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১৯৪ রানের লক্ষ্যে ফিনিশার হিসেবে কাজ করেন চাঁদপুরের কৃতিসন্তান শামীম পাটোয়ারী। দুর্দান্ত ব্যাটিংয়ে চার বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন তিনি। নিজে করেন ১৫ বলে ৩১ রান।
সারাদেশের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ম্যাচটি দেখতে টিভির পর্দার সামনে বসে ছিল শামীমের পরিবার। ছেলের এমন কৃতিত্বে উল্লাসিত তার বাবা-মা। তারা দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে শামীম পাটোয়ারীর বাবা আবদুল হামিদ পাটোয়ারী বলেন, ছেলের এমন কৃতিত্বে সত্যিই আনন্দিত।
তিনি বলেন, ‘একসময় ছেলেকে খেলাধুলা থেকে দূরে রাখতে চেষ্টা করেছি কিন্তু সে এখন ক্রিকেটের মাধ্যমে আমার এবং আমার দেশের নাম সুনাম করছে। এটা একজন পিতা হিসেবে আমার জন্য গর্বের। আমি পুরো দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই যেন সে ভবিষ্যতেও জাতীয় দলের হয়ে দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে।’
মা রিনা বেগম জাগো নিউজকে বলেন, খেলা শুরুর প্রথম থেকেই টিভির সামনে বসে আছি। ছেলের জন্য আল্লাহর কাছে শুধু প্রার্থনা করেছি। ছেলের হাতে জয়সূচক রান আসায় খুবই আনন্দিত। আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে।
নজরুল ইসলাম আতিক/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি