নাটোরে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
নাটোরের সিংড়া এবং বড়াইগ্রামে পৃথক দুটি স্থানে ট্রাকচাপায় দুজনের মৃত্যু হয়েছে। সিংড়ায় বস্তা (ব্যাশা) ব্রিজের পাশে নাটোরগামী ট্রাকে পিষ্ট হয়ে আজাহার আলী (৭০) নামে ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ভ্যানটি ট্রাকটিকে ওভারটেক করার সময় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক মারা যান।
অপরদিকে নাটোর-সিরাজগঞ্জ মহাসড়কের বড়াইগ্রাম থানার লাথুরিয়া নামক স্থানে চুয়াডাঙ্গাগামী বিকল ট্রাকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে বিকল ট্রাকের চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান।
দুটি ট্রাকই বনপাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
রেজাউল করিম রেজা/এমএইচআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা