চুয়াডাঙ্গায় করোনা-উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুই এবং উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫২ জন।
রোববার (১ আগস্ট) চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এসব তথ্য জানান।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৯, আলমডাঙ্গায়ায় আট, দামুডহুদায় ১১ এবং জীবননগর উপজেলার ১৪ জন রয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট ১৮০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় আক্রান্ত রোগী রয়েছেন এক হাজার ৮৪৯ জন। এরমধ্যে হোম আইসোলেশনে এক হাজার ৭৬৫ এবং হাসপাতালে রয়েছেন ৮৪ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ছয় হাজার ৪৬ জন।
সালাউদ্দীন কাজল/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী