তুরাগ নদীতে মিলল নিখোঁজ দুই শিশুর মরদেহ
টঙ্গীর তুরাগ নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে নদীর ভাদাম অংশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হল- টঙ্গীর বড় দেওড়া এলাকার হাসান মিয়ার ছেলে হাসনাত (১২) ও একই এলাকার ওমর আলীর ছেলে ইউলাদ হোসেন তামজিদ (১১)। হাসনাত ওই এলাকার হাজী মোহাম্মদ আলী স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং তামজিদ কাজু খান মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাসা থেকে বের হয় হাসনাত ও তামজিদ। এরপর থেকে তারা বাসায় না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করেন। রাতে নিখোঁজের বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবগত করেন তারা। পরে বৃহস্পতিবার সকালে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল তুরাগ নদীর ভাদাম এলাকা থেকে তাদের উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. আমনিুল ইসলাম/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত