ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আরও ৮ জনের মৃত্যু
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৩৭ জনে দাঁড়াল।
এছাড়া একই দিনে ১৭১ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৬৩৮ জনে।
সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
২৪ ঘণ্টায় জেলার আশুগঞ্জ উপজেলায় তিনজন নারী ও একজন পুরুষ, কসবা উপজেলায় একজন নারী ও একজন পুরুষ, নবীনগর উপজেলায় একজন নারী ও একজন পুরুষ মারা গেছেন।
এখন পর্যন্ত জেলায় ৫৪ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এমএইচআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রোজায় কেজিতে বিদেশি ফলের দাম বেড়েছে ২৫০ টাকা পর্যন্ত
- ২ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ৩ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৪ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৫ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে