তানোরে ফেনসিডিলসহ প্রাইভেটকার আটক
রাজশাহীর তানোরে এক হাজার ৫শ` ৩৫ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে তানোর থানা পুলিশ। সোমবার সকালে তানোর পৌর এলাকার মথুরাপুর সড়কের পাশে পড়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে বিপুল ফেনসিডিল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পৌর এলাকার মথুরাপুর সড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে গর্তে পড়ে যায়। পরে স্থানীয়রা কারটি উদ্ধার করতে গেলে ভেতরে থাকা বিপুল পরিমাণ ফেনসিডিলের সন্ধান পায়। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারে থাকা বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
এ ব্যাপারে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ফেনসিডিলসহ প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
শাহরিয়ার অনতু/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ২ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৩ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৪ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
- ৫ বাগেরহাটে নিহত ওসমানের দাফন সম্পন্ন, দুদিনেও হয়নি মামলা