তিতাস-মেঘনার মোহনায় অবৈধ বালু উত্তোলন, ১৮ শ্রমিক আটক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস ও মেঘনা নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৮ জন শ্রমিককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করা হয়।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং ও চরলাপাং এলাকায় স্থানীয় প্রভাবশালীরা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৮ জন শ্রমিককে আটক এবং তিনটি ড্রেজার ও তিনটি বালুভর্তি বাল্কহেড জব্দ করেন। টের পেয়ে মালিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, ১৮ শ্রমিককে আটক করা হলেও নৌকা ও ড্রেজারের মালিকদের পাওয়া যায়নি। আটক শ্রমিকদের কাছ থেকে নৌকা ও ড্রেজারের মালিকদের নাম জানার চেষ্টা করছে পুলিশ। কিন্তু তারা মালিকের নাম প্রকাশ করতে চাইছে না।
আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে নিম্নমানের খেজুর বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- ২ ত্যাগের প্রতিদান পেলেন ইয়াছিন, কুমিল্লা নগরীতে মিষ্টি বিতরণ
- ৩ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার যানজট
- ৪ ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দুজনই
- ৫ স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত, এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস