উজিরপুরে নিজের পোস্টার নিজেই ছিড়লেন প্রার্থী
নিজের পোস্টার নিজেই ছিড়ে ফেললেন বরিশালের উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলাউদ্দিন বালী হিরু। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, সদ্য আওয়ামী লীগে যোগদান করা আলাউদ্দিন বালীর দলীয় শ্লোগান ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা পোস্টার সকালে বিভিন্ন জায়গায় সাটানো হয়। এতে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। পরে নিজের পোস্টার নিজেই ছিড়ে ফেলেন তিনি।
এ প্রসঙ্গে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ঝুমুর বালা জানান, পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলরদের দলীয় কোনো মনোনয়ন নেই। পোস্টারে দলীয় শ্লোগান দেয়ায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সাইফ আমীন/আরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে নতুন সরকার
- ২ কাপড় শুকানোর দড়ি টাঙানো নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা
- ৩ মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর
- ৪ ভূমি খাতের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর
- ৫ দুর্নীতির বিরুদ্ধে সরকার সতর্ক অবস্থানে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী