শ্বশুরবাড়ি বেড়াতে এসে যুবক নিখোঁজ, বাগানে মিললো মরদেহ
ফাইল ছবি
গাজীপুরের কাপাসিয়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে নিখোঁজের তিনদিন পর কাজল চন্দ্র বর্মণ (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বড়জোনা মধ্যেপাড়া এলাকার একটি আনারস বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কাজল ময়মনসিংহের ভালুকা উপজেলার পুনারশাল এলাকার শুনিল চন্দ্র বর্মণের ছেলে। তিনি কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের গৌরাঙ্গ চন্দ্র বর্মণের মেয়ের জামাই।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খাঁন জানান, নিহত কাজল চন্দ্র বর্মণের মাথায় সমস্যা ছিলো। এক সপ্তাহ আগে চিকিৎসা করাতে কাপাসিয়ার শ্বশুর বাড়ি সাফাইশ্রীতে আসেন। গত বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে দাড়ি কাটার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
দুপুরে স্থানীয়রা একটি আনারস বাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুর রহমান আরমান/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক