মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ যুবক
ফাইল ছবি
হবিগঞ্জের বানিয়াচংয়ে নদীতে মাছ ধরতে গিয়ে মোশারফ চৌধুরী (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
রোববার সকালে উপজেলার প্রতাপপুর এলাকার পার্শ্ববর্তী রত্না নদীতে নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।
এরপর থেকে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়েও তার কোনো খোঁজ পাচ্ছে না। এতে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন তার স্বজনরা। নিখোঁজ মোশারফ চৌধুরী ওই গ্রামের আব্দুর রহমান চৌধুরীর ছেলে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন জানান, মাছ ধরার এক পর্যায়ে তিনি নৌকা থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মোশারফকে খোঁজা অব্যাহত রয়েছে। ডুবুরিরাও খোঁজ করছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা