রাজশাহী মেডিকেলে আরও ৫ জনের মৃত্যু
ফাইল ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উপসর্গে মৃতদের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর দুজন, পাবনার একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন।
রোগী ভর্তির বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ২৫ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৯৭ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিল ১২২ জন।
এদিকে, রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ছয়জনের ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮৬টি নমুনায় ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ২১ শতাংশ।
ফয়সাল আহমেদ/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমরা ট্যালেন্ট চাই কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না: জামায়াত আমীর
- ২ সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৩ পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, ৪০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকিং সম্পন্ন
- ৪ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ৫ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি