মাগুরায় শিশুর মরদেহ উদ্ধার
মাগুরা সদর উপজেলার সিরিজদিয়া গ্রামে শনিবার রাতে সুস্মিতা বিশ্বাস (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিভাবে সুস্মিতার মৃত্যু হয়েছে এ ব্যাপারে এখনো জানা যায়নি। সুস্মিতা ওই গ্রামের মাছ ব্যবসায়ী মাধব বিশ্বাসের মেয়ে ও স্থানীয় সিরিজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
সুস্মিতার খালাতো ভাই লিটন বিশ্বাস জাগো নিউজকে জানান, দুপুর থেকে সুস্মিতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে খুঁজতে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করা হলে রাত ৯টার দিকে পার্শ্ববর্তী বৈদ্য বিশ্বাসের বাড়ির পেছনের দিকে একটি বেগুন ক্ষেতে তার মৃতদেহ দেখতে পায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত ৯টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে মাগুরায় নিয়ে যায়।
মাগুরা সদর থানার ওসি একেএম আজমল হুদা জাগো নিউজকে জানান- নিহতের শরীরে তেমন কোন উল্লেখযোগ্য চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্ত শেষে বোঝা যাবে কি কারণে সুস্মিতার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরাফাত হোসেন/এসএইচএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে