ফরিদপুরে বিয়ের দাবিতে অনশনে বরিশালের তরুণী
বিয়ের দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। তার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার বড়করপাকর গ্রামে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বোয়ালমারী এসেছেন তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের জবেদ মোল্লার ছেলে মো. হুমায়ুন মোল্লা (২৯) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। একই কারখানায় কাজ করেন ওই তরুণী। একই কর্মক্ষেত্রে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত আড়াই বছর ধরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে থাকতেন। এক পর্যায়ে কোনো কিছু না বলে হুমায়ুন সেখান থেকে পালিয়ে যান। পরে কোনো উপায় না পেয়ে ওই তরুণী ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বোয়ালমারীর গ্রামের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন।
স্থানীয় চতুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) অলিয়ার রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার মেয়েটি হুমায়ুনের বাড়িতে এসে উঠেছে। তাদের মধ্যে প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল বলে শুনেছি। ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগও করেননি। স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা না হলে আইনগত সহায়তা চাইলে তা দেওয়া হবে।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা
- ২ বাগেরহাটে চাঁদার দাবিতে মাদরাসার কাজ বন্ধ, তদন্তে পুলিশ
- ৩ এমপি হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আ’লীগের হামলা, পুলিশসহ আহত ২০
- ৪ ভৈরবে ইউএনওকে দেখে মূল্য তালিকা টাঙালো দোকানিরা
- ৫ ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিকে ধরা পড়ে কারাগারে ৯ জন